1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 31, 2026, 5:14 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।

বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মতবিনিময়

  • সময়: Thursday, January 9, 2025
  • 88 View

বরিশালের অংশীজনের সাথে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন মতবিনিময় সভা করেছে। বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সভাকক্ষে মতবিনিময় সভা হয়। সভায় স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য এম এম রেজা, অধ্যাপক ডা. নায়লা জামান খান, ড. সৈয়দ মো. আকরাম হোসেন উপস্থিত ছিলেন।  

এসময় এম এম রেজা বলেন, স্বাস্থ্যখাতকে জনমুখী ও সর্বজনগ্রাহ্য করতে সেবার মান বাড়ানো এবং আর্থিকভাবে অসচ্ছলদের স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসতে হবে।এটা না করতে পারলে কিছু লোক হয়তো উন্নত চিকিৎসাসেবা পাবে কিন্তু একটি বড় সংখ্যক মানুষ এ সেবা পাবে না।

অংশগ্রহণকারীদের মতামতের প্রেক্ষিতে তিনি বলেন, আমরা এখানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছি। আমাদের ওপর কারো চাপ নেই। তাই এবার স্বাস্থ্যখাত সংস্কারে সেবাদানকারী ও সেবাগ্রহণকারীদের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে।অংশগ্রহণকারীদের বক্তৃতায় স্বাস্থ্যসেবা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবা প্রদানে সীমাবদ্ধতার ক্ষেত্রগুলো ও চিকিৎসা উপকরণের স্বল্পতা দূর করার বিষয়টি উঠে আসে। একই সাথে স্বাস্থ্যখাতের মাঠপর্যায় ও কেন্দ্রীয় পর্যায়ে দুর্নীতি বন্ধে করণীয়, মেডিকেল ও নার্সিং কলেজসহ স্বাস্থ্যশিক্ষার ক্ষেত্রে ছাত্র-শিক্ষক অনুপাত মানসম্মত স্তরে আনা, চিকিৎসকদের সঠিকসময়ে পদোন্নতি ও স্বাস্থ্যখাতে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ বন্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে জানানো হয়। এছাড়া, সরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগের মতো প্যাথলজি ও রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা ২৪ ঘণ্টা চালু রাখা এবং হাসপাতালগুলো দালালমুক্ত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ফয়জুল বাশার প্রমুখ।এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মেট্রোপলিটন ও জেলা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্যসেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী, পেশাজীবী চিকিৎসক সংগঠন, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং মেডিকেল ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews