1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 20, 2026, 6:24 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। 

চট্টগ্রামে শহরের তুলনায় গ্রামে ভোটার বেড়েছে

  • সময়: Tuesday, January 7, 2025
  • 101 View

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে গত এক বছরে নতুন ভোটার বেড়েছে ৮৭ হাজার ৩৬৩ জন। এর মধ্যে নগরীর চারটি আসনে নতুন ভোটার হয়েছেন ১৫ হাজার ৬৪৪ জন। আর জেলার বাকি ১২ আসনে নতুন ভোটার হয়েছেন ৭১ হাজার ৭১৯ জন। আসন প্রতি গড় বিবেচনায় শহরের তুলনায় গ্রামে ভোটার বেড়েছে বেশি।পূর্বের ভোটারসহ চট্টগ্রাম নগর ও ১৫ উপজেলায় মোট ভোটার দাঁড়িয়েছে ৬৫ লাখ ৫৭ হাজার ২২৫ জনে। ভোটারদের খসড়া তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সবমিলিয়ে ৮৭ হাজার ৩৬৩ নতুনজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী, নগর এলাকায় নতুন ভোটার হয়েছেন ১৫ হাজার ৬৪৪ জন। ফলে নগরীর চারটি আসনের মধ্যে আসনপ্রতি গড় ভোটার হয়েছেন ৩ হাজার ৯১১ জন করে। আর ১৫ উপজেলার ১২টি সংসদীয় আসনে ৭১ হাজার ৭১৯ জন মোট ভোটার হয়েছেন। ফলে এসব আসনে আসন প্রতি গড়ে ভোটার বেড়েছে ৫ হাজার ৯৭৭ জন করে।চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, ১৬ আসনের নতুন ভোটারদের মধ্যে পুরুষ ৬০ হাজার ৫৩ জন, নারী ২৭ হাজার ৩০৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার হয়েছেন দুই জন। নতুন ভোটারসহ চট্টগ্রাম নগরে মোট ভোটার ১৯ লাখ ৯২ হাজার ৭৮৭ জন। জেলার ১৫ উপজেলায় মোট ভোটার ৪৫ লাখ ৬৪ হাজার ৪৩৮ জন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, নতুন ভোটারসহ উত্তর চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মোট ভোটার এখন ৩ লাখ ৭৭ হাজার ৭৫১ জন।সীতাকুণ্ডে মোট ভোটার ৩ লাখ ৪১ হাজার ৫৯৭ জন। সন্দ্বীপে ২ লাখ ৬১ হাজার ৪৪৬ জন, ফটিকছড়িতে ৪ লাখ ৭৯ হাজার ৬০৬ জন। হাটহাজারীতে মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৪৭০ জন, রাউজানে ৩ লাখ ২৭ হাজার ১৯ জন, রাঙ্গুনিয়ায় ৩ লাখ ৭ হাজার ৯৭০ জন।

দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৪ হাজার ৩৯ জন, পটিয়ায় ৩ লাখ ৩৯ হাজার ৬৮৫ জন, কর্ণফুলীতে এক লাখ ২৯ হাজার ৬২৬ জন, আনোয়ারায় মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ৩১১ জন, চন্দনাইশে এক লাখ ৯৪ হাজার ৯০১ জন, সাতকানিয়ায় ৩ লাখ ৪১ হাজার ৮৫১ জন, লোহাগাড়ায় ২ লাখ ৪১ হাজার ৪২৫ জন ও বাঁশখালীতে ৩ লাখ ৮৩ হাজার ৭৪১ জন।এদিকে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৮৮৬ জন। চান্দগাঁও এলাকায় ৩ লাখ ১৯ হাজার ৮২৬ জন। কোতোয়ালিতে মোট ভোটার ২ লাখ ৫৭ হাজার ১৫৮ জন। ডবলমুরিংয়ে ৪ লাখ ৩০ হাজার ৩২৫ জন। পাহাড়তলীতে মোট ভোটার ২ লাখ ৬৬ হাজার ৮৮২ জনে ও বন্দর থানা এলাকায় মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৭১০ জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews