বছরের শুরু থেকে সারাদেশে জেঁকে বসেছে শীত। তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রির ঘরে। কুয়াশা ঝরছে বৃষ্টির মতো। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের।এমন অবস্থায় দেশের ৫ জেলা ও এক বিভাগে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (৩ জানুয়ারি) দেশের রাজশাহী, পাবনা, বগুড়া, নওগা এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

Leave a Reply