রাঙামাটির জেলার পাগলিছড়ি ও যমচুগ এলাকায় অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুটি ক্যাম্পের সন্ধান পেয়েছে সেনাবাহিনী।
শুক্রবার (৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ জানুয়ারি রাঙামাটি রিজিয়নের চলমান বিশেষ অভিযানে বন্দুকভাঙ্গা রেঞ্জে তল্লাশি অভিযান পরিচালনাকালে পাগলিছড়ি ও যমচুক এলাকায় পাহাড়ের চূড়ায় দুইটি প্রশিক্ষণ ক্যাম্প পাওয়া যায়।

Leave a Reply