1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 6, 2026, 1:37 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা। সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে আজ মালয়েশিয়ায় আগমন করছেন। এই সফরকে বাংলাদেশের নতুন সরকারের প্রথম আন্তর্জাতিক কূটনৈতিক সফর হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চীনের ৪ বৈশ্বিক উদ্যোগে যুক্ত হচ্ছে বাংলাদেশ, ভূরাজনীতিতে বাড়বে গুরুত্ব ২৫ কোটি গাছ রোপণের কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

মহেশপুরে খাদ্য গুদামে ধান বিক্রিতে আগ্রহ হারিয়েছেন কৃষকরা

  • সময়: Saturday, January 4, 2025
  • 101 View

সংগ্রহের দেড় মাস পার হলেও এখন পর্যন্ত এক ছটাক ধান-চাল সংগ্রহ হয়নি ঝিনাইদহের মহেশপুর সরকারি খাদ্যগুদামে। চাল কেনার জন্য কিছু সংখ্যক মিল-মালিকদের সাথে চুক্তি হলেও সময়ের মধ্য ধান পাওয়ার আর কোনো সম্ভবনা নেই বলে জানিয়েছেন খাদ্য গুদাম কর্তৃপক্ষ।

বিগত দিনে কৃষক হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগে কৃষকরা গুদামে ধান বিক্রিতে আগ্রহ হারিয়েছেন বলে জানিয়েছেন গ্রামের কৃষকরা। এ ছাড়াও বাজার দরের চেয়ে সরকারি খাদ্য গুদামে দাম কম হওয়ায় মিল-মালিকরা চাল বিক্রিতে আগ্রহ দেখাচ্ছেন না।সব মিলিয়ে মহেশপুর উপজেলায় ধান-চাল সংগ্রহের অবস্থা একেবারে সংকটপূর্ণ।

গত ১৭ নভেম্বর সরকারিভাবে আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়। এরপর দেড় মাস পার হলেও গুদামে ধান-চাল বিক্রিতে কোনো কৃষক কিংবা কোনো মিল-মালিক কোনো প্রকার আগ্রহ দেখাননি। ফলে এখন পর্যন্ত ধান-চাল সংগ্রহের ফলাফল শূন্য।ধান-চাল কেনার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

উপজেলা খাদ্য গুদাম নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর আমন মৌসুমে ৪১২ মেট্রিক টন চাল ও ১৩৭৭ মেট্রিক টন ধান ক্রয়ের বরাদ্দ দেওয়া হয়। সরকারিভাবে কৃষক পর্যায়ে প্রতি কেজি ধান ৩৩ টাকা ও চালকল মালিকদের কাছ থেকে সেদ্ধ চাল ৪৭ টাকা দরে ক্রয়মূল্য নির্ধারণ করা হয়।

পৌর এলাকার কৃষক আছির উদ্দিন ও শরিফুল ইসলামসহ বেশ কয়েকজন কৃষক জানায়, চলতি বছরে বাজারে ১ হাজার ৩৫০ টাকা থেকে শুরু করে ১ হাজার ৪০০ টাকায় ধান বিক্রি করেছেন।খাদ্য গুদামে ধানের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২০ টাকা। এখানে খাদ্যগুদামে দরের চেয়ে বাজারে বেশি দামে ধান বিক্রিতে বেশি টাকা পেয়েছেন তারা। এ ছাড়া গুদামে ধান বিক্রিতে বাড়তি খরচ ও হয়রানি শিকার হতে হয় বলে খাদ্য গুদামে ধান বিক্রি করেননি।

মহেশপুর খাদ্যগুদাম কর্মকর্তা আব্দুল মান্নান জানান, এখন পর্যন্ত কোনো কৃষক ধান নিয়ে খাদ্যগুদামে আসেননি। চাল ক্রয়ের জন্য কিছু মিল মালিকদের সাথে চুক্তি করা হয়েছে।তবে এখন আর ধান পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews