1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 20, 2026, 5:29 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। 

বগুড়ায় আদালতের নির্দেশ অমান্য করে যুবলীগ নেতার বালু উত্তোলন

  • সময়: Saturday, January 4, 2025
  • 83 View

বগুড়ায় আদালতের নির্দেশ অমান্য করে আবারো যমুনা নদী থেকে বালু উত্তোলন করছেন স্থানীয় যুবলীগ নেতা এবং তার সহযোগীরা। ২০২৩ সালের জুনে ধুনট উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বেলাল হোসেন ৫৭ লাখ টাকায় ইজারা নেন। এরপর থেকে তিনি ইজারাকৃত মহল ছাড়াও যমুনার পাড় ঘেঁষে বালু উত্তোলন করছেন। এ কারণে এলাকার ফসলি জমিসহ বাড়ি-ঘর বিলীন হওয়ার আশঙ্কায় আদালতের নিষেধাজ্ঞা চেয়ে রিট করেন একই এলাকার মোঃ সাইফুল ইসলাম।আদালত বালু উত্তোলনের বিষয়টি আমলে নিয়ে নিষেধাজ্ঞা জারি করেন।

জানা যায়, যুবলীগ নেতা বেলাল হোসেন চৌবেড় মৌজায় ৩৯ একর জমিতে বালু মহাল ইজারা নিলেও সারিয়াকান্দি উপজেলার বোহাইল, আওলাকান্দী, ধুনটে শহড়াবাড়ী, শিমুলবাড়ী, ভান্ডারবাড়ী, বৈশাখী কৈয়াগাড়ী, ভুতবাড়ী থেকে বালু উত্তোলন শুরু করেন। গত ৫ আগস্টের পর গোসাইবাড়ী এবং ভান্ডারবাড়ী এলাকার কিছু লোকজনকে সাথে নিয়ে অবৈধ ভাবে নির্দিষ্ট জায়গার পরিবর্তে যমুনা নদীর বিভিন্ন স্থানে ইচ্ছামত বালু উত্তোলন করছেন তিনি। শহড়াবাড়ীতে বালুর পয়েন্ট করলেওতিনি বালুগুলো মজুত করছেন সিরাজগঞ্জে জেলার কাজিপুর উপজেলার ঢেকুরিয়া এবং  টাঙ্গাইলের ভূয়াপুর, জামালপুরের তারাকান্দী ও সরিষাবাড়ীতে।এদিকে বালু উত্তোলনের ফলে শহড়াবাড়ী খেয়াঘাটের পাশের চরসহ শিমুলবাড়ীতে ভাঙনে জেগে ওঠা চর যমুনায় বিলীন হয়েছে। শহড়াবাড়ী ঘাট থেকে অতিরিক্ত বালু বোঝাই ট্রাক চলাচল করায় কয়েক কোটি টাকার নির্মিত শহড়াবাড়ী থেকে ধুনট উপজেলা পর্যন্ত সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিভিন্ন সময় প্রশাসনের কাছে আবেদন,  মানববন্ধন করেও কোন প্রতিকার হয়নি। পরে মোঃ সাইফুল ইসলাম তালুকদার উচ্চ আদালতে রিট করলে বালু উত্তোলন বন্ধে ৩ মাসের জন্য স্থগিতাদশে দেয় আদালত।রিট কারী মোঃ সাইফুল ইসলাম জানান, স্থগিতাদেশের অনুলিপি জেলা প্রশাসক, ধুনট নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ( ভূমি), ও ধুনট থানায় দেয়া হলেও বালু উত্তোলন বন্ধ হয়নি। এর আগে তিনি গত ডিসেম্বরে বালু উত্তোলন বদ্ধের জন্য আদালেত রিট করেন।  

বানিয়াজান গ্রামের রব্বানী জানান, এখনও প্রতিরাতে নির্দিষ্ট এলাকা ছাড়াও ২০ থেকে ৩০টি বড় নৌকা দিয়ে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। সেই বালু পাশের কাজিপুর উপজেলার ঢেকুরিয়াসহ টাঙ্গাইল জেলার ভূয়াপুর, জামালপুর জেলার সরিষাবাড়ী, তারাকান্দীতে নিয়ে বিক্রি করা হচ্ছে। যততত্র বালু উত্তোলনের ফলে যমুনার পশ্চিম পাড়েরশিমুলবাড়ী, বানিয়াজান, শহড়াবাড়ীসহ কয়েকটি গ্রাম এখন হুমকির মুখে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিসিল বলেন, জানা মতে বালু উত্তোলন এখন বন্ধ রয়েছে। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews