দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে কয়েকদিন ধরে ঘন কুয়াশা। হিমেল বাতাস আর কনকনে ঠাণ্ডায় জবুথবু মানুষ। গত ৩ দিন ধরে সূর্যের দেখা মিলছে না। শীতের তীব্রতায় হাটবাজারে লোকজনের উপস্থিতি কমে গেছে।ঘন কুয়াশার কারণে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ তথ্য জানিয়েছেন রাজারহাট আবহাওয়া অফিস কর্তৃপক্ষ।

Leave a Reply