নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন আহম্মেদকে গুলি করে হত্যা মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে গ্রেফতার কনককে ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন এর আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। সেই সাথে আগামী সোমবার শুনানির দিন ধার্য্য করেন।এর আগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত শাওন হত্যা মামলার ১৬নং এজাহারনামীয় আসামি ডিবির সাবেক এসআই মাহফুজুর রহমান কনক ওরফে মাহফুজুল হককে বর্তমান কর্মস্থল ঢাকা এয়ারপোর্ট ১৩ এপিবিএন থেকে গ্রেফতার করা হয়।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির বলেন, গ্রেফতার কনককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বলেন, আদালত আগামী সোমবার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করে গ্রেফতারকৃতকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Leave a Reply