মুন্সিগঞ্জে একটি বিদেশী রিভলভার, দুই রাউন্ড গুলি, একটি রামদা ও চাইনিজ কুড়ালসহ স্থানীয় বিকাশ বাহিনীর প্রধানকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বাঘড়া এলাকার বাসুদেব মন্দিরের পাশ থেকে খালেদ হাসান ওরফে বিকাশকে (৩০) গ্রেফতার করা হয়। বিকাশ মধ্য বাঘড়া এলাকার কাশেম মোড়লের পুত্র। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।

Leave a Reply