ফরিদপুরে উৎসবের আমেজে বিস্তির্ণ এলাকাজুড়ে পিঁয়াজের চারা রোপণের ধুম পড়েছে। শীত আর কুয়াশাকে উপেক্ষা করে ভোর হতেই কৃষকেরা মাঠে ব্যস্ত সময় পার করছেন পিঁয়াজের চারা রোপণে।
সাম্প্রতিক সময়ে পিঁয়াজের ভালো দাম পাওয়ায় অধিক পরিমান জমিতে এ বছর পিঁয়াজ আবাদ করছেন চাষীরা। বিগত কয়েক বছরে লোকসান গুনতে হলেও গত বছর রেকর্ড পরিমান দাম পাওয়ার ফলে নতুন করে আশায় স্বপ্ন বুনছেন পিঁয়াজ চাষীরা।

Leave a Reply