1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 1:27 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

কক্সবাজারের রামুতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • সময়: Thursday, January 2, 2025
  • 114 View

কক্সবাজারের রামু উপজেলার চৌমুহনী স্টেশনে সড়কের দুই পাশে সওজের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা অসংখ্য ছোট-বড় স্থাপনা ও ঝুপড়ি দোকান উচ্ছেদ করেছে রামু উপজেলা প্রশাসন। বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

রামুু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা অংশ নেন।অভিযানে চৌমুহনী স্টেশন ও পাঞ্জাগানা এলাকার প্রায় ৮০টির বেশি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।অভিযানে কাউকে আটক না করা হলেও অবৈধ স্থাপনা নির্মাণকারীদের সতর্ক করে দেন এসিল্যান্ড।

জানা যায়, ফুটপাত দখল করে দোকানঘর ভাড়া দিয়ে আসছিলেন স্থানীয় একটি প্রভাবশালী মহল। যে কারণে চৌমুহনী স্টেশনে যানজটসহ নানা দুর্ভোগের শিকার হয়ে আসছে জনসাধারণ।

সাজ্জাদ জাহিদ রাতুল বলেন, রামুর প্রাণকেন্দ্র চৌমুহনী স্টেশনের বিভিন্ন পয়েন্টে অবৈধ ঝুপড়ি দোকান নির্মাণ করা হয়।যে কারণে সৌন্দর্যহানির পাশাপাশি অসহনীয় যানজটে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছে স্থানীয় জনসাধারণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম বলেন, রামুকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সব অসঙ্গতির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।  

এদিকে দেরিতে হলেও চৌমুহনীর অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় লোকজন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews