বিচারসেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছাতে হাইকোর্টের একটি বেঞ্চে নতুন বছরের শুরুতে ‘কাগজমুক্ত’ বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম সুপ্রিম কোর্টের অন্যান্য বেঞ্চ এবং জেলা আদালতগুলোতে শুরু করার আশা প্রকাশ করছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে তার এ প্রত্যাশার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২৫ সালের মধ্যে প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপের সফল বাস্তবায়নের মাধ্যমে বিচারসেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছানোর জন্য বিভিন্নমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply