রাজশাহীর পুকুরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। ওই ব্যক্তির গলায় গামছা প্যাঁচানো ছিল।
বুধবার সকালে নগরীর শিরোইল এলাকার রেল কলোনী পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুকুরের পাড়ে পানিতে ভাসছিল লাশটি।কীভাবে তার মৃত্যু হয়েছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
নিহত ব্যক্তির পরিচয়ও পায়নি পুলিশ। নিহত ব্যক্তির বয়স হতে পারে ৩৫ থেকে ৪০ বছর।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply