বছরের শেষ দিন ছাড়াও শৈত্যপ্রবাহ এবং কুয়াশা বেশি থাকায় নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগে গতকাল বিপিএলের খেলা শুরু হয়। দুটি ম্যাচই নতুন সময়সূচিতে মাঠে গড়িয়েছে। চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের প্রথম খেলা শুরু হয় দুপুর ১২টায়। মেহেদি হাসান মিরাজের খুলনা ৩৭ রানে হারিয়েছে চিটাগংকে।খুলনা সহজে জিতলেও শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়েছে ম্যাচটি। দিনের শুরুতে খুলনার অস্ট্রেলিয়ান ক্রিকেটার উইলিয়াম বসিস্টো টর্নেডো গতিতে ব্যাটিং করেন। শেষদিকে ২৬৮.১৮ স্ট্রাইক রেটে রকেট গতিতে ব্যাটিং করে মাঠে উপস্থিত ক্রিকেটপ্রেমীদের চমকে দেন মাহিদুল ইসলাম অংকন। দুই ব্যাটারকে ছাপিয়ে সব ফোকাস টেনে নেন খুলনার ক্যারিবীয় পেসার ওশান থমাস ১ বলে ১৫ রান দিয়ে বিশ্ব রেকর্ড গড়ে।দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। রংপুর প্রথমে ব্যাট করে পাকিস্তানের ইফতেখার আহমেদের অপরাজিত ৪৭ ও অধিনায়ক নুরুল হাসান সোহানের ২৪ বলে ৪১ রানের অপরাজিত ইনিংসে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান করে। বিপিএলের চলতি আসরে এটা রংপুরের দ্বিতীয় ম্যাচ। দ্বিতীয় ম্যাচটিতে রংপুর ৩৪ রানে হারিয়েছে সিলেট স্টাইকার্সকে।প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়েছিল রংপুর।চট্টগ্রাম কিংসের অধিনায়ক মোহাম্মদ মিথুন টস জিতে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান খুলনাকে। মোহাম্মদ নাঈম শেখ ও উইলিয়াম বসিস্টো ৩৭ রানের জুটি গড়েন। নাঈম ১৭ বলে ২৬ রান করেন। বসিস্টো ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ৫০ বলে ৮ চার ও ৩ ছক্কায়।কিন্তু সবাইকে ছাড়িয়ে যান জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অংকন। ৩৪ বল আগে ব্যাটিংয়ে নেমে ২৬৮.১৮ স্ট্রাইক রেটে ২২ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। দুটি হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ২০৩ রান করে খুলনা টাইগার্স। ২০৪ রানের টার্গেটে ১৮.৫ ওভারে ১৬৬ রান করে চিটাগং কিংস। দলটির পক্ষে একাই লড়াই করেন জাতীয় দলের শামীম হোসেন পাটোয়ারী। ৭৫ রানে ৮ উইকেট হারিয়ে হার যখন নিশ্চিত বন্দরনগরীর দলটির, ঠিক তখনই হাল ধরে শামীম। পাল্টা আক্রমণে খুলনার বোলারদের নাভিশ্বাস তুলে ৩৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেন ৭ চার ও ৫ ছক্কায়। তিনি নবম উইকেট জুটিতে অ্যালিস ইসলামকে নিয়ে যোগ করেন ৪৭ বলে ৭৭ রান।

Leave a Reply