ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অনুরোধ কানে তোলেনি ঢাকাবাসী; বর্ষবরণের রাতে ঢাকার মেট্রোরেলের লাইনে এসে পড়েছে ৯টি ফানুস, যা দুর্ঘটনার কারণ হতে পারতো।
মঙ্গলবার রাতে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। বুধবার মেট্রোরেল চলাচল শুরুর আগেই এসব ফানুস লাইন থেকে সরিয়ে নেওয়া হয়। তাই সকাল থেকে চলাচলে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে ডিএমটিসিএল।কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বুধবার সকালে বলেন, ‘ফানুস এসে যে পড়তে পারে, সেজন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আমাদের চারটি টিম এমআরটি লাইন এলাকায় ভোর থেকে কাজ করেছে। লাইনে নয়টি ফানুস পাওয়া গেছে। এগুলো তারা সরিয়ে দিয়েছে।

Leave a Reply