ভারতের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, হাসিনার পতন হয়েছে তোমাদের এত মাথাব্যথা কেন? একটার পর একটা গন্ডগোল করছো, একটা অস্থিরতা পরিবেশ সৃষ্টি করছো। পাশের বাড়িতে আগুন লাগলেও কিন্তু নিজের বাড়ি সেভ থাকে না। একটু বুঝে শুনে চলবে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমরা কখনও আপস করব না।শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সমাবেশে উপস্থিত হয়ে এসব কথা বলেন মির্জা আব্বাস।

Leave a Reply