বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমার ৩০-৩৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা বলছে, ‘আগামী নির্বাচন হবে জাতির জন্য কঠিন এক নির্বাচন। কারণ মানুষের চিন্তা ধারার পরিবর্তন হয়েছে। তাই আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে নিজেদের সংশোধন করতে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। ’
সোমবার বিকালে ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত বিষয়ক ময়মনসিংহ বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন তিনি।

Leave a Reply