ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইতুল ইসলাম, খুলনা-৬ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু ও সাবেক প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বুধবার দুদকের পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দিয়েছেন। এদিন দুদকের পক্ষে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক তিনটি আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করেন।

Leave a Reply