রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল শনিবার তৃতীয় দফায় সংলাপে বসবে অন্তর্বর্তীকালীন সরকার।
এদিন বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।
বুধবার (২ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ধারাবাহিকভাবে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ হবে।

Leave a Reply