বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডাসহ ১১ দেশে সম্পদের তথ্য সংগ্রহে চিঠি দিয়েছে সংস্থাটি।
একইসঙ্গে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়েও আবেদন করেছে দুদক।
বৃহস্পতিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply