1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:47 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

মির্জাপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন!

  • সময়: Monday, September 2, 2024
  • 365 View

শোয়েব মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে এক কলেজ ছাত্রী বিয়ের দাবিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে অবস্থান নিয়েছেন। শনিবার (৩১ আগস্ট) বিকেলে বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লাল মিয়াকে বিয়ের দাবিতে তার বাড়িতে দ্বিতীয়বারের মতো অবস্থান নিয়েছেন। খবর পেয়ে উৎসুক জনতা ভিড় করছেন ওই বাড়িতে। লাল মিয়ার স্ত্রী ও শাশুড়ি বাড়ান্দায় তালাদিয়ে ঘরে অবস্থান করছেন।জানা যায়, গত সাত বছর আগে বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লাল মিয়ার সাথে ওই কলেজ ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে তাদের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক গড়ে উঠে। ওই কলেজ ছাত্রী বিয়ের তাগিদ দিলে নানা অযুহাতে এড়িয়ে যান লাল মিয়া। এ নিয়ে স্থানীয়ভাবে একাদিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে ওই ছাত্রীকে বিয়ের আশ্বাস দিলেও বিয়ে করেননি। গত (২৩ জুলাই) সকালে বিয়ের দাবিতে লাল মিয়ার বাড়িতে অবস্থান নেন ওই কলেজ ছাত্রী। এ সময় লাল মিয়ার স্ত্রী ঝাড়ু দিয়ে পিটিয়ে মেয়েটিকে ঘর থেকে বের করে দেন। স্থানীয়দের চাপে লাল মিয়া ওই ছাত্রীকে বিয়ের কথা বলে মোটরসাইকেলযোগে বের হন। পরে ওই ছাত্রীকে তাদের বাড়িতে রেখে কাজি আনার কথা বলে লাল মিয়া পালিয়ে যান।গত শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে লাল মিয়া ওই কলেজছাত্রীকে নিয়ে পার্শ্ববর্তী আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামে ঘুরতে যায় এবং চিতেশ্বরী গ্রামের কলেজ ছাত্রীর ফুপুর বাড়িতে যান। সেখানে বিয়ের দাবি করা হলে লাল মিয়া তার বড় স্ত্রীসহ আত্মীয়দের খবর দিয়ে ওই বাড়িতে নেন। তারা গিয়ে শনিবার (৩১ আগস্ট) বাঁশতৈল পরিষদে বিয়ে পড়ানো হবে বলে চলে আসেন। লাল মিয়া কলেজ ছাত্রীর সাথে ওই বাড়িতে রাত্রিযাপন করেন। শনিবার (৩১ আগস্ট) সকালে বাঁশতৈল ইউনিয়ন পরিষদে এ বিষয়ে সালিশ বসে। সেখানে হেলাল নামে স্থানীয় এক বিচারক লাল মিয়াকে কৌশলে পালাতে সহায়তা করেন। পরে বিকেলে ওই কলেজ ছাত্রী বিয়ের দাবিতে লাল মিয়ার বাড়িতে অবস্থান নেয়। বাড়ির উঠানে বসে রাত্রি পার করেন। রবিবার (১ সেপ্টেম্বর) খবর পেয়ে উৎসুক জনতা ভিড় করছেন ওই বাড়িতে। এদিকে লাল মিয়ার স্ত্রী ও শাশুড়িকে বারান্দায় তালা দিয়ে ঘরে অবস্থান করতে দেখা গেছে।লাল মিয়ার স্ত্রী বলেন, বিয়ে না করিয়ে অন্য ভাবে মেয়েটিকে তার বাড়ি থেকে তাড়াতে বলেন।এ বিষয়ে লাল মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।রবিবার (১ সেপ্টেম্বর) সকালে ওই কলেজ ছাত্রী সাংবাদিকদের বলেন, সারারাত লাল মিয়ার বাড়ির ওঠানে বসে রাত্রি যাপন করেছি। মশার কামড় খেয়েছি। স্থানীয় লোকজন আমার এই অবস্থা দেখতে আসছে। কিন্তু কেউ কোন সমাধান করতে আসে না। আমি লাল মিয়াকে স্বামী হিসেবে পেতে চাই।এ ব্যাপারে বাঁশতৈল ইউপি চেয়ারম্যান হেলাল দেওয়ান বলেন, লাল মিয়া এবং ওই কলেজ ছাত্রীর বিয়ের বিষয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। সালিশে বিয়ে করতে রাজি হলেও পারিবারিক চাপে এড়িয়ে চলছেন লাল মিয়া। গত শনিবার (৩১ আগস্ট) সকালেও ইউপি কার্যালয়ে তাদের ব্যাপারে সালিশ বসে। সালিশ থেকে লাল মিয়া কৌশলে চলে যাওয়ায় শেষ করা সম্ভব হয়নি। বিয়ের দাবিতে কলেজ ছাত্রী বাড়িতে অবস্থান নেয়া লাল মিয়ার কৌশলও হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews