1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:48 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

মির্জাপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে তীব্র নদী ভাঙ্গন, জিও ব্যাগ ফেলার দাবী এলাকাবাসীর!

  • সময়: Saturday, July 6, 2024
  • 136 View

স্টাফ রিপোর্টারঃ শোয়েব মাহমুদ, টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে তীব্র নদী ভাঙ্গন,জিও ব্যাগ ফেলার দাবী স্থানীয় এলাকাবাসীর।
সরজমিনে গিয়ে দেখা যায় যে, প্রতি বছরের মতো এবারও নদী ভাঙ্গনের ফলে হাজার হাজার জনগণ বাসস্থান হীন হয়ে পড়ছে। উক্ত এলাকা রক্ষা করার জন্য দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। দিন দিন বংশাই নদী ভাঙ্গনে ভয়াবহ রূপধারণ করছে। এই নদী ভাঙ্গনের কারণে একটি মসজিদসহ গ্রাম ও কয়েকশত ঘড় বাড়ি বিপদের মুখে আছে। উক্ত নদী ভাঙ্গন প্রতিরোধ না করলে এখানকার বাসিন্দারা আর থাকতে পারবেন না। কোথায় গিয়ে আশ্রয় নিবেন এখানকার লোকজন। তাদের থাকার মতো কোনো জায়গা নেই। এমন কি বংশাই ব্রিজটি অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নদী ভাঙ্গতে ভাঙ্গতে ব্রিজের পিলারের গোড়ায় এসে পড়েছে। যত তারাতারি সম্ভব-এর ব্যবস্থা নিতে হবে। যেকোনো সময় এই মসজিদ নদী ভাঙ্গনের কারণে ভেঙ্গে নদীতে চলে যেতে পারে। মসজিদ থেকে নদী খুব বেশি একটা  দূরে নাই, বলা যায় নদীর সাথেই একদম। ইতি মধ্যেই অনেকগুলা বাড়ি ঘর এবং অনেক জমি জমা নদীতে ভেঙ্গে ভেসে গিয়েছে। এলাকাবাসীরা অনেকটা আতঙ্কজনক হয়ে পড়েছে। নদী ভাঙ্গন ঠেকানোর জন্য বংশাই সেলুঘাট পুষ্টকামুরী পূর্বপাড়া থেকে বাওয়ার কুমারজানী বেলাল মাতাব্বরের বাড়ি পর্যন্ত ৩০০০ ফুট ব্লক নির্মাণ করার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। কবে তাদের স্বপ্ন পূরণ হবে। গ্রামবাসীদের এখন একটি দাবি ব্লক নির্মাণ কাজের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া। তাহলে সাধারণ মানুষ নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে। খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া প্রয়োজন যাতে নদী ভাঙ্গন না দেখতে হয় তাদের।

স্থানীয় এলাকাবাসী জানান, আমাদের এলাকার শত শত বাড়ি ঘর সহ শত শত ডিশিমল জায়গা জমি নদীতে বিলিন হয়ে যাচ্ছে। দিন দিন এই নদী ভাঙ্গনের ফলে হাজার হাজার জনগণ বাসস্থানহীন হচ্ছে। যদি দ্রুত ব্লক নির্মাণের কাজ না করা হয় তাহলে অনেক বড় ধরনের ঝুঁকিতে পড়বে এই এলাকার বাসিন্দারা। তবে নদী ভাঙ্গন রক্ষার্থে আপাতত জিও ব্যাগ ফালিয়ে ব্যবস্থা নিতে হবে। এটি মির্জাপুর পৌর সদরের পুষ্টকামুরী পূর্বপাড়া ও বাওয়ার কুমারজানী মৌজা নিয়ে গঠিত এলাকা। আমরা এখন ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। গত কয়েক বছর যাবৎ নদী ভাঙ্গনের ফলে অনেক গুলো বাড়িঘর সহ জায়গা জমি নদীতে বিলীন হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ পাই নাই।

বর্তমান এমপি খান আহমেদ শুভ’র কাছে এই নদী ভাঙ্গনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ এলাকাবাসীর।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews