বিশেষ প্রতিনিধি : চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী জাতীয় শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন। ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার চাঁদপুর জেলার জেলা পর্যায়ে এ পুরষ্কারে ভূষিত হন তিনি।উল্লেখ্য, তিনি শাহরাস্তি উপজেলায় বেশ সুনামের সাথে সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করে চলছেন।তিনি জনগনকে সেবা দিতে পারলে খুঁশি।সৎ সাহসীকতার সহিত দায়িত্ব পালন করে অল্প সময়ে জেলা প্রশাসক সহ তার উর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়তে সমর্থ হয়েছেন।শুধু শুদ্ধাচার পুরষ্কারে নয় ইতিপূর্বে কর্ম মূল্যায়নে সিনিয়র সহকারি সচিব পদে মর্যাদা লাভ করেন তিনি।এমন দুটি সু-সংবাদে শাহরাস্তি উপজেলার জনগন আনন্দিত উল্লাসিত হয়।সহকারি কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী প্রতিনিয়ত এগিয়ে চলছেন সৎ সাহসীকতার সঙ্গে। সরকারের দেওয়া অর্পিত দায়িত্ব পালনে জাতীয় শুদ্ধাচার পুরষ্কার পেয়ে যেমন প্রশংসায় ভাসছেন তেমনি ভাবে শাহরাস্তি উপজেলা তথা চাঁদপুর জেলার নাম উজ্জল করেছেন তিনি।এমন পুরস্কারে ভূষিত হওয়ায় সহকারি কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরীকে দৈনিক আমার সংগ্রাম পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Leave a Reply