1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:53 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

বাংলাদেশে শিশুদেরকে বানর বানানোর চক্রান্ত চলছে। __ চরমোনাই পীর মুফতি সৈয়দ ফয়জুল করীম।

  • সময়: Tuesday, January 31, 2023
  • 422 View

জুবায়ের আহমাদ জুয়েল, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশে শিশুদেরকে বানর বানানোর চক্রান্ত চলছে। একটি জাতিকে নষ্ট করার জন্য দুটি জিনিষের প্রয়োজন তা হল শিক্ষা ও সংস্কৃতি। আমরা দেখেছি এদেশের শিক্ষা ব্যবস্থায় যা স্থাপন করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। এই শিক্ষা ব্যবস্থায় মুসলমানদের সকল অবদানকে অস্বীকার করা হয়েছে। মুসলিম কোন শাসকের কথা ইতিহাসের মধ্যে নেই। গত ৩১ জানুয়ারী’২৩ মঙ্গলবার দুপর ৩টায় কিশোরগঞ্জের আখরা বাজারস্থ শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন। দলটির জেলা সেক্রেটারি জনাব মুহাম্মাদ এমদাদুল ইসলামের সঞ্চালনায় সভাপতির উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মাওলানা মুহাম্মাদ মু’তাসিম বিল্লাহ মুত্তাকী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ব্যক্তিস্বার্থ আর ভোগবাদিতা শাসকগোষ্ঠীর অভ্যাসে পরিণত হয়েছে। বিজাতীয় সংস্কৃতির অশুভ আগ্রাসনে দেশীয় সংস্কৃতি বর্তমানে বিলুপ্তির পথে। স্বাধীনভাবে বাংলাদেশে কালো টাকা সাদা করার মহা উৎসব চলছে। পূঁজিবাদীদের ঋণ খেলাপি এ যেন নিয়মতান্ত্রিক প্রকৃয়া। প্রতিটি বাজেটে নানা অজুহাতে কর বাড়ছে সাধারণ জনগনের ওপর। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ইন্জিনিয়ার মুহাম্মদ মারুফ শেখ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি জোবায়ের আহমাদ। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি হাফেজ মওলানা প্রভাষক মুহাম্মাদ আলমগীর হুসাইন তালুকদার। জনাব মুহাম্মাদ রুকন উদ্দীন, মাওলানা প্রভাষক মোস্তফা কামাল, মাওলানা হুমায়ুন কবির, ইসলামী শ্রমিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা সভাপতি জনাব মুহাম্মাদ মুছা খান। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি এইচ এম সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আবরারুল হক (প্রমুখ)। অনুষ্ঠান শেষে সভাপতি হিসেবে মুহাম্মাদ রবিউল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ ও সেক্রেটারি হিসেবে জনাব এমদাদুল ইসলাম -এর নাম ঘোষনা করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews