1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:51 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

বিচারকদের উপর আক্রমণ মানুষের মনে সংশয় জাগাবে,

  • সময়: Sunday, January 29, 2023
  • 99 View

গোলাম জাকারিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,

দেশের বিভিন্নস্থানে তুচ্ছ কারণে আদালত বর্জন থেকে শুরু করে বিচারকদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। ধারাবাহিকভাবে যদি এই রকম ঘটনা ঘটতে থাকে তাহলে সাধারণ মানুষের মনে সংশয় জাগতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আলাদতের সম্মান রক্ষা করার প্রধান দায়িত্ব আইনজীবিদের, তারপর বিচারকগণের এবং প্রত্যেক নাগরিকের। আর এই সম্মান রাখতে হবে নিজেরদের। আলাদতের, জুডিশিয়ালের এবং জনগণের স্বার্থে সেটি আমাদের করতে হবে। অন্যথায় ক্রমাগতভাবে নৈরাজ্যের ফলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতা বেড়ে যাবে।’

আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘বিচারকের সম্মান আর আপনার সম্মান একই সুতোই গাঁথা। বিচারকতো আপনার প্রতিদ্বন্দ্বি নন। আপনি আদালতকে সম্মান করেন বলে আদালত সম্মানিত এবং সাধারণ মানুষও আপনার কাছে আসেন। তারা বিচার বিভাগের ওপর আস্থা প্রকাশ করেন।’

তিনি আরও বলেন, ‘কোনো বিচারকদের প্রতি আপনাদের কোনো অভিযোগ থাকে, তাহলে আমাকে অভিযোগ করবেন। তদন্ত করে ব্যবস্থা নেব। আমরা একাত্তরের রক্তদানকে স্বার্থক করবো এবং জুডিশিয়ালকে এগিয়ে নিয়ে যাবো। আসুন আমরা সবাই মিলে মাদক মুক্ত সমাজ গড়ে তুলি।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, আইন কমিশনের সদস্য এটিএম ফজলে কবীর, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদীব আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি জবদুল হক ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম কনক, জেলা প্রশাসক একেএম গালিভ খান, পুলিশ সুপার এইচ এম আব্দুর রকিব প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews