1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:40 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

আরও ৯ জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয়।

  • সময়: Saturday, January 28, 2023
  • 95 View

আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ দেশে আরও ৯ জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি আরও জানান, বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৩টি। সাতক্ষীরা, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মেহেরপুর, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, বগুড়া ও নাটোরে নতুন বিশ্ববিদ্যালয় হবে।বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা।লিখিত জবাবে শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় ও প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। সরকার ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ৪টি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ৫৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে দীপু মনি জানান, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে দেশে ৭৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হয়েছে। এগুলোর মধ্যে ৩৪৫টি স্কুল, ৩৫৯টি কলেজ, ৫৩টি স্কুল ও কলেজ এবং ৪০টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে দীপু মনি জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নকারী শিক্ষকদের সম্মানী ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। ফলাফল প্রকাশের তিন মাসের মধ্যে তা পরিশোধ করা হয়। দেশের স্বাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সংসদকে জানান, বাংলাদেশ পরিসংখ্যানব্যুরোর ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস ২০২০ অনুযায়ী দেশের স্বাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ (১৫ বছর +)। আর নিরক্ষরতার হার ২৪ দশমিক ৪ শতাংশ (১৫ বছর+)।সংরক্ষিত নারী আসনের সদস্য বেগম শামসুন নাহারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৫টি। আর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫৩ হাজার ৩১২টি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews