1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 31, 2026, 4:50 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়।

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে দুটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

  • সময়: Monday, January 23, 2023
  • 114 View

রিপন আলী রাজশাহী ব্যুরো,

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পুরাতনবারইপাড়া গ্রাম থেকে ২৩ জানুয়ারি সোমবার সকাল ১১টার দিকে মাটির ড্রেন খননের সময় দুটি কষ্টি পাথরের মূর্তি দেখতে পান শ্রমিকেরা।

শ্রমিক মোঃ তোজিবুল জানান, সোমবার উক্ত গ্রামের মোঃ শুকুরের জমিতে ড্রেনের মাটি খনন করার সময় মূর্তিটি দেখতে পায়।
এ সময় স্থানীয় ইউপি সদস্য মোঃ বাবু ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হককে খবর দেন তিনি।

চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক বলেন, মূর্তি পাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক গ্রাম পুলিশ দিয়ে উদ্ধার করতে বলি। পরে পুলিশ ও বিজিবি উভয় বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তি দুটি উদ্ধার করে দলদলী ইউনিয়ন পরিষদ চত্বরে নেয়া হয়।

এ সময় ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম উপস্থিত হন। তিনি মূর্তি দুটি নিয়ে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যান।
এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে লোকজন মূর্তিটি দেখতে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ দেখার জন্য ছুটে যান। মূর্তিটির মধ্যে বড়টির ওজন প্রায় ৮২ কেজি ছোটটির ওজন ৬৭ কেজি ৫’শ ২০ গ্রাম। দাম প্রায় পৌণে ২ কোটি টাকা বলে বিজিবি জানায়।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম জানান, মূর্তি দুটি চাঁপাইনবাবগঞ্জ ট্রেজারিতে পাঠিয়ে দেয়া হবে। সেখান থেকে মূর্তি দুটি পরে প্রত্মতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews