1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:44 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সন্ত্রাসের জনপদ মর্দানায় শান্তি ফিরে চাই জনগণ

  • সময়: Monday, January 16, 2023
  • 122 View

রিপন আলী রাজশাহী ব্যুরো,

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ পৌরসভার সন্ত্রাসের জনপদ মর্দানা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপে বিগত দিনে সন্ত্রাসী হামলায় হত্যার ঘটনা ঘটলেও, নতুন করে হামলা ও সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। গত শনিবার (১৪ জানুয়ারী ২০২৩) সকালে মর্দানা আইয়ুব বাজারে সালাম গ্রুপের অনুসারীরা বলছে
এ গ্রুপের আওয়ামী লীগ নেতা রবিউল ও যুবলীগ নেতা সাইফুদ্দিন হত্যা মামলার বাদীপক্ষ ও সাক্ষীদের বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক কাউন্সিল খাইরুল ইসলাম জেম গ্রুপের বিরুদ্ধে।

সালাম গ্রুপের অভিযোগে জানা যায়, গত বছরের ২০১৫ সালের ১৫ আগষ্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা হামলা চালিয়ে মর্দানা গ্রামের নজরুলের ছেলে রবিউল ইসলাম (২৪) কে হত্যা করা হয়। অপরজন গত বছরের ২০২০ সালের ১৪ জুলাই সাইফুদ্দিন (৪৮) কে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছিল। এ দুটি হত্যার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালতে বিচারাধীন রয়েছে। সাইফুদ্দিন হত্যা মামলার বাদীর বড় ভাই মুকুল বলেছে, গত বছরের ২৭শে নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালতে হাজিরা দিতে গেলে খাইরুল ইসলাম জেম মীমাংসের কথা বলে। তাতে রাজি না হলে মুকুল’কে হুমকি প্রদান করে বলে জানান তিনি।

উপরিউক্ত সালাম গ্রুপের অভিযোগের বিষয়টি নিশ্চিত কি না তা অপর গ্রুপের সাবেক কাউন্সিল খাইরুল ইসলাম জেমের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, আদালতে হুমকির বিষয়টি সম্পন্ন মিথ্যা অভিযোগ। বলেন আমি যখন ক্লাস থ্রি-তে পড়ি তখন থেকে আমি ঐ গ্রামে বসবাস করি না। বিগত দিনে যতই ঘটনা ঘটেছে, আমার সাতে কোন ঘটনার সম্পৃক্ততা ছিলো না, ভবিষ্যতেও থাকবে না। অভিযোগ সম্পন্ন মিথ্যা বানোয়াট বলে জানিয়েছেন তিনি।

ঐ এলাকায় গুমের অভিযোগও পাওয়া গেছে। নিখোঁজের বাবা লুটু জানান তার ছেলে আসাদুল্লাহ (৩০), গত বছরের ২৭ জুন থেকে নিখোঁজ আছেন। এ বিষয়ে শিবগঞ্জ থানায় সাধারণ জিজি করেছে তার বাবা। মরদনা গ্রামের বিভিন্ন ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত রয়েছে বলে জানা গেছে।
শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিল গোলাম আজম তিনি বলেন, এই ওয়ার্ডে নির্বাচিত হওয়ার পর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছি। ওয়ার্ডের সকল উন্নয়ন সবার সহযোগিতায় এই ওয়ার্ড কে স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। বিগত দিনে যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে অপরাধী যে-ই হোক তাদের শাস্তি চাই। তিনি এ মর্দানা এলাকায় শান্তি ফিরে চান। তিনি আরও বলেন পৌর ওয়ার্ড বাসির সহযোগিতা ছাড়া সন্ত্রাসী কার্যক্রম ঠেকানো সম্ভব না। প্রশাসনের সহযোগিতা থাকলে এ ওয়ার্ডে এসব ঘটনা আর ঘটবে না বলে জানান তিনি।
এ হামলার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তদন্ত (ওসি) সুকুমল দেবনাথ জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিদর্শক করেছে। পরে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews