1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 5, 2026, 8:09 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা। সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে আজ মালয়েশিয়ায় আগমন করছেন। এই সফরকে বাংলাদেশের নতুন সরকারের প্রথম আন্তর্জাতিক কূটনৈতিক সফর হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চীনের ৪ বৈশ্বিক উদ্যোগে যুক্ত হচ্ছে বাংলাদেশ, ভূরাজনীতিতে বাড়বে গুরুত্ব ২৫ কোটি গাছ রোপণের কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

তাড়াইলে শেখ কামাল আন্তঃস্কুল-মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্ভোধন।

  • সময়: Saturday, January 14, 2023
  • 133 View

জুবায়ের আহমাদ জুয়েল, স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জের তাড়াইলে শেখ কামাল আন্তঃস্কুল-মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। শনিবার ১৪ জানুয়ারি দুপুর ২টায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্তঃস্কুল-মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার শুভ উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন। এসময় তিনি বলেন, শেখ কামাল আন্তঃস্কুল-মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্যে হল, নিয়মতান্ত্রিকভাবে প্রতিভা বাছাই করা। আশা করছি, এখান থেকে ভবিষ্যৎ দ্রুততম মানব ও মানবী বেড়িয়ে আসবে। যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশকে প্রতিনিধিত্ব করবেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়েম দাদ খান নওশাদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ। তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান বলেন, শনিবার শুরু হয়ে ২৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা।জেলা পর্যায়ের খেলা ১ থেকে ৫ ফেব্রুয়ারি এবং বিভাগীয় পর্যায়ের খেলা ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ষষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের ‘ক’ গ্রুপে রাখা হয়েছে এবং ৯ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের ‘খ’ গ্রুপে রাখা হয়েছে। ‘ক’ গ্রুপে ১০০, ২০০ মিটার স্প্রিন্ট, হাই জাম্প ও লং জাম্প ইভেন্ট থাকছে। ‘খ’ গ্রুপে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড় ছাড়াও হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জেভলিন, শটপুট, ডিসকাস ও ৪ গুণিতক ১০০ মিটার রিলে ইভেন্ট থাকছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews