সানজিদ হক, স্টাফ রিপোর্টারঃ
৪ শতাধিক নবীন আলেমকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের আওতাধীন যাত্রাবাড়ি জামিয়া নগর শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমদ মানসুর।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাইনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ি জামেয়া নগর শাখার সভাপতি মুহাম্মাদ তাশরিফ আহমাদ।
Leave a Reply