রিপন আলী রাজশাহী ব্যুরো,
চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি শনিবার সাংবাদিক এসোসিয়েশনের মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মোঃ খাইরুল ইসলাম। প্রতিবেদন পেশ করেন সংগঠনের মহাসচিব শাহীন আকতার। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বার্ষিক প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে এইচ আর ইঞ্জিনিয়ারিং-এর পরিচালক শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ সাংবাদিক এসোসিয়েশনকে আর্থিকসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পরে মহাসচিব শাহীন আকতারের পরিচালনায় উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, যুগ্ম মহাসচিব আব্দুল আলীম, অর্থ সচিব নাসিরুল ইসলাম, তথ্য ও প্রচার গণযোগাযোগ সচিব, রিপন আলী, সম্প্রচার ও প্রকাশনা সচিব হাফিজুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন এসোসিয়েশনের সদস্য বিপ্লব হাসান, মশা মিয়া, শাহীদ আলী রকিসহ আরও অনেকে।
এসময় বক্তারা নিজ নিজ অবস্থান থেকে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
Leave a Reply