1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 31, 2026, 8:55 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়।

নায়িকা মাহিয়ার‘ কাণ্ডে’ বিব্রত চাঁপাইনবাবগঞ্জ আ.লীগ : জনসমাজ অসন্তুষ্ট

  • সময়: Friday, December 30, 2022
  • 402 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

বাংলাদেশ জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-২আসনের[গোমস্তাপুর-নাচোল- ভোলাহাট] উপনির্বাচনে নায়িকা মাহিয়া মাহি নৌকা প্রতীকে মনোনয়ন চেয়ে ইতিমধ্যে গণসংযোগ শুরু করছেন। গত সোমবার বিকালে নাচোল রেলস্টেশনে এবং মঙ্গলবার বিকালে গোমস্তাপুরের রহনপুর বাজারে আসন্ন উপনির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে গণসংযোগ করেন তিনি ।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও নির্বাচনী প্রচার চালাচ্ছেন।
বুধবার নিজের ফেসবুক পেজে একটি নির্বাচনী পোস্টার পোস্ট করেন মাহি। মুহূর্তেই তার পোস্টারটি ভাইরাল হয়ে যায়।
তবে মাহির এমন কাণ্ডে বিব্রত তৃণমূল আ.লীগ নেতা কর্মীরা । কারণ চলতি বছরের অক্টোবরের দিকে রাজশাহী-১ [তানোর, গোদাগাড়ী] আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে সেই এলাকায় বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ ও গণসংযোগ শুরু করেন মাহি।

কিন্তু হঠাৎ করে গত সোমবার থেকে আবার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে গণসংযোগ ও পথসভা শুরু করেন তিনি। এ সময় নৌকার মনোনয়ন প্রত্যাশা ও ভোট চেয়ে বক্তব্য দেন তিনি।তাই মাহির এমন কর্মকাণ্ডে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোমস্তাপুর-নাচোল- ভোলাহাট উপজেলায় তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালোভাবে নেননি। হঠাৎ করে চাঁপাইনবাবগঞ্জের উপনির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে সক্রিয় হওয়ায় তা ভালোভাবে দেখছেন না তৃণমূলের নেতাকর্মীরা। তাদের দাবি, আসন্ন ১ ফেব্রুয়ারি উপনির্বাচনে আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাকেই দেওয়া হোক নৌকার মনোনয়ন। নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, রাজনীতি করার একটি সুষ্ঠু প্রক্রিয়া রয়েছে। তা অনুসরণ করে মাহিয়া মাহি আওয়ামী লীগে আসার পর এসব কর্মকাণ্ড করলে তা মানানসই ছিল। যেসব ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় তাদের নৌকার মনোনয়ন দিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। হঠাৎ করেই মাহিয়া মাহির মনোনয়ন প্রত্যাশায় সক্রিয় হওয়া নিয়ে গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন রেজা বলেন, মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের কোনো পদে নেই। তার গণসংযোগে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী উপস্থিত ছিল না।নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, দেশের ইতিহাসে আওয়ামী লীগ একটি প্রাচীন ও জনপ্রিয় রাজনৈতিক দল। তাই এ দলের পক্ষে যে কেউ-ই মনোনয়ন চাইতে পারেন। তবে আমরা আশা করি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিশ্চয়ই রাজনৈতিক চিন্তাভাবনা করেই নৌকার মনোনয়ন দেবেন।
তিনি আরো বলেন, মাহিয়া মাহির সঙ্গে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। তিনি যেমন আমাদের কাউকে চেনেন না, তেমনি আমরাও তাকে কখনো রাজনীতির মাঠে দেখিনি। নির্বাচনের এক মাস আগে হঠাৎ করেই মাঠে সক্রিয় হয়েছেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান বলেন, মনোনয়ন চাওয়া নাগরিকের একটি অধিকার। যারা আওয়ামী লীগকে সমর্থন করে তাদের যে কেউ আওয়ামী লীগের মনোনয়ন চাইতে পারে। মাহি সম্ভবত আওয়ামী লীগের সাংস্কৃতিক কমিটিতে রয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তিনি যদি রাজনীতিতে আসতে পারেন তবে আসুক না। জয় বাংলা স্লোগান দিয়ে যে কেউ রাস্তায় নামতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।

এর আগে নির্বাচন নিয়ে অভিনেত্রী মাহি বলেন, আমি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনব। তিনি আরো বলেন, আমার জন্য দোয়া করবেন। যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পণ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই। নারী ও শিশুদের জন্য নিজেকে নিয়োজিত রাখতে চাই। গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ের পর ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন কিছু দিন আগে তিনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

* কেন্দ্র থেকে মাহিকে মনোনয়ন ফরম কেনার অনুমতি

উপনির্বাচনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার জন্য মাহিয়া মাহিকে অনুমতি দেয়া হয়েছে। এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার [২৯ ডিসেম্বর] দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, মাহিয়া মাহি উপনির্বাচনে প্রার্থী হতে চাচ্ছেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি আমি। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, মাহির পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বলেন, মাহি নিজেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। তিনি আওয়ামী লীগ করেন। এ কারণে তাকে মনোনয়ন ফরম কেনার জন্য অনুমতি দেয়া হয়েছে।

এদিকে জনসমাজ ও বোদ্ধা শ্রেণি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন! তাঁরা বলেছেন, মহান জাতীয় সংসদকে নর্তকীদের আস্তানা হতে দেওয়া যায় না! উচিতও নয়! সংসদ আইন প্রণয়নের জায়গা। আইন প্রণেতা হতে যা গুণের দরকার তাদেরকেই এ পদে দায়িত্ব দেওয়া উচিত!

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews