1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:56 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

রাজশাহীর তানোরে বেড়েছে আলু চাষের উৎপাদন খরচ,

  • সময়: Thursday, December 29, 2022
  • 295 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

রাজশাহীর তানোরে বেড়েছে আলু চাষের উৎপাদন খরচ, দাম ও ফলন নিয়ে শংকায় রয়েছেন প্রান্তিক কৃষকসহ আলু চাষীরা। তারপরও প্রান্তিক কৃষকসহ আলু চাষীরা লাভের আশায় মনের আনন্দে আলুর পরিচর্যায় ব্যস্থ্য সময় পার করছেন।কৃষকরা বলছেন, অন্য বছরের চেয়ে এ বছর আলু চাষে বিঘা প্রতি খরচ বেড়েছে ১০/১৫ হাজার টাকা পর্যন্ত। কৃষকরা এর কারন হিসেবে বলছেন, কৃষি উপকরণ শ্রমিক পাশাপাশি জমি লীজসহ সেচ চার্জের মুল্য বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উদপাদন খরচ। ফলে, এবছর আলু চাষে বিঘা প্রতি কৃষকদের খরচ গুনতে হচ্ছে ৫০/৫৫ হাজার টাকা পর্যন্ত। গত বছর যা ছিলো ৩৫/৪০ হাজার টাকার মধ্যে। এবছর প্রতি বিঘায় ১০/১৫ হাজার টাকা বেড়েছে আলু চাষের উৎপাদন খরচ। তবে, কৃষি অফিসের সুত্র বলছেন অন্য বছরের চেয়ে এবছর আলু চাষের খরচ কিছুটা বাড়লেও প্রতি বিঘায় এবছর আলু চাষে সর্বচ্চ খরচ পড়বে ৪০/৪৫ হাজার টাকা পর্যন্ত।

তানোর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি বছর তানোর উপজেলার ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌর এলাকায় ১৩ হাজার ৩শ’ ২৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। গত বছর ১৩ হাজার ২শ’ ৫০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিলো। তানোর সদর গ্রামের আদর্শ কৃষক মঞ্জুর রহমানের পুত্র উদীয়মান আলু চাষী রাসিদুল ইসলাম সাগর বলেন, এবছর ৮ বিঘা জমি লীজ নিয়ে আলু চাষ করছি প্রতি বিঘায় খরচ পড়বে ৫০/৫৫ হাজার টাকা।তিনি আরো বলেন, ডিলারদের কাছে দিনে পর দিন ঘুরেও সরকারী মুল্যে সার না পেয়ে বাধ্য হয়েই বেশী দামে সার কিনে আলু চাষ করতে হয়েছে, ফলে উৎপাদন খরচ বেড়েছে অনেক বেশী। তানোর উপজেলার ধানতৈড় গ্রামের আদর্শ আলু চাষী হাফিজুর রহমান বলেন, এবছর ১শ’৫০ বিঘা জমি লীজ নিয়ে আলু চাষ করেছি, প্রতি বিঘায় আমার খরচ পড়বে ৫০/৬০ হাজার টাকা। তিনি আরো বলেন, সার, কিটনাশক ও বীজের দাম বৃদ্ধির পাশাপাশি জমি চাষের খরচসহ শ্রমিকের মুল্য এবং সেচ চার্জ বৃদ্ধি পাওয়ায় এবছর আলু চাষে খরচ অন্য বছরের চেয়ে বেড়েছে অনেক বেশী। ফলন ও দাম বেশী পাওয়া নিয়ে শংকার পাশাপাশি আশায় বুক বেঁধে আছি।

বিশিষ্ট কিটনাশক ব্যবসায়ী ও আদর্শ আলু চাষী হিসেবে পরিচিত ধানতৈড় গ্রামের জসিম উদ্দিন বলেন, স্টোর ভাড়া ও জমি লীজের মুল্য বৃদ্ধির পাশাপাশি কৃষি উপকরণসহ সবকিছুরই মুল্য বৃদ্ধি পাওয়ায় এবছর বিঘা প্রতি আলু চাষে কৃষকের খরচ পড়বে ৫০/- হাজার টাকা। যদি আবওহাওয়া অনুকুলে থাকার পাশাপাশি ফলন বৃদ্ধি পায় তাহলে কৃষকরা লাভবান হতে পারবেন। তিনি স্টোর কর্তৃপক্ষের নিকট ভাড়া কমানোর উদার্থ আহবান জানান।

এবিষয়ে তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ বলেন, জমি লীজের খরচসহ এবছর প্রতি বিঘায় আলু চাষে কৃষকের সর্বচ্চ খরচ পড়বে ৪০/৪৫ হাজার টাকা পর্যন্ত। অন্য বছরের চেয়ে এবছর খরচ একটু বেশী হলেও আশা করছি ফলন ও দামে কৃষকদের পুষিয়ে যাবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews