1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:45 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

উপ-নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে যুবলীগ নেতা লিংকনের গণসংযোগ

  • সময়: Tuesday, December 20, 2022
  • 577 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

বিএনপির পাঁচ সংসদ সদস্য পদত্যাগ করায় আগামী ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য উপ-নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন ও তার সমর্থকরা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় এই গণসংযোগ করেন তিনি। এতে নৌকা প্রতীকের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা, গনসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেন নেতাকর্মীরা।

চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা কামরুল হাসান লিংকন পথসভায় নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন। এসময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। জনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এসময় নির্বাচিত হলে জনসাধারণের মাঝে চাঁপাইনবাবগঞ্জকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

সাবেক ছাত্রনেতা কামরুল হাসান লিংকন দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তুলে ধরছেন বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড। এর আগে লিংকনের প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের সময় প্রতিদিন ৫০০ ব্যক্তিকে খাবার ও নগদ অর্থ প্রদান কার্যক্রম ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

পথসভায় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি ও আগামীতেও তা অব্যাহত রাখবো। দেশের উন্নয়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা অব্যাহত রেখেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। উন্নয়নের প্রতীক নৌকার মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব।

তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলার সকল সম্প্রদায়ের জনগণের সেবা করাই আমার লক্ষ্য। এলক্ষ্যে দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের হয়ে কাজ করছি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি এমপির নিস্ক্রিয়তায় উন্নয়ন বঞ্চিত হয়, তিন উপজেলার জনসাধারণ। এ থেকে মুক্ত পেতে নৌকায় ভোট দেয়ার কোন বিকল্প নেই।

প্রসঙ্গত, বিএনপির এমপিদের পদত্যাগের ফলে শূন্য হওয়া জাতীয় সংসদের ৫টি আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি এই ৫ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন ৫ জানুয়ারি, মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষদিন ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি। ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে (ইভিএম) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন ছাড়াও একই দিনে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews