ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছিল ছে অনিবন্ধনকৃত মানবাধিকার সংস্থা
সময়:
Saturday, December 17, 2022
153 View
মানুষ মানুষের জন্য” অসহায় মানুষের অধিকার আদায়ের কাজ করে যাচ্ছে সরকারি মানবাধিকার সংস্থা জাতীয় মানবাধিকার কমিশন । তারপরও অসহায় মানুষ অসহায়ের মতই অনেক ক্ষেত্রে নির্যাতিত হয়ে আসছে। এই সুযোগে কিছু ভূইফোর অনিবন্ধিত মানবাধিকার সংস্থাগুলি বিভিন্ন প্রকার অনৈতিক কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন। অনিবন্ধিত মানবাধিকার নামে সংস্থাগুলো নিজেদেরকে আইনের পরামর্শক হিসেবে অসহায় মানুষের চোখে নিজেদের ক্ষমতাকে প্রকাশ করার জন্য বিভিন্ন সময় প্রশাসনের কর্মকর্তাদের সাথে ছবি তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে ।তারপর শুরু হয় তাদের অনৈতিক কর্মকাণ্ড। তাদের কার্যালয় প্রকাশ্যে দেখা যায় না। তাদের কার্যালয় আন্ডার গ্রাউন্ডে। বিভিন্ন বাসা বাড়ি ভাড়া করে তাদের কার্যক্রম পরিচালনা করে। সারাদেশে অনিবন্ধিত সংগঠন নামে কমিটি করে এই অবৈধ সংগঠন সদস্যদের মাঝে আইডি কার্ড দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। চোখ রাখুন পরবর্তী নিউজে।।
Leave a Reply