1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:46 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

রাজশাহী বিভাগের আট জেলায় যথাযগ্য মর্যাদায় মহান বিজয় উদযাপন।

  • সময়: Friday, December 16, 2022
  • 232 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

মহান বিজয় দিবস আজ। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই দিসবটি উপলক্ষে রাজশাহী বিভাগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর আওয়ামী লীগসহ দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা হয় এবং সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

নাটোরে বিজয় দিবসের ৫১ বছর পূতি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ মাঠ প্রাঙ্গণে একটি আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পাবনায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়।

নাওগায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সন্মুখ সমরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।

বগুড়ায় ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে ব্যাপক-উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সন্মুখ সমরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।

জয়পুরহাটে যথাযগ্য মর্যাদায় ও প্রাণের উচ্ছ্বাসে এবার মহান বিজয় দিবস পালন করা হচ্ছে। শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সন্মুখ সমরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।

জয়পুরহাটে মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক দিনের শুরুতেই আনন্দ-উৎসবে মেতে উঠেছে জয়পুরহাটের সর্বস্তরের মানুষ। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালন করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে আওয়ামী লীগসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews