1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:43 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

ফসলি উর্বর জমির মাটি যাচ্ছে ইট ভাটায়।

  • সময়: Tuesday, December 13, 2022
  • 388 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর মৌজায় প্রতিনিয়ত ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি পাচার হচ্ছে ইট ভাটাগুলোতে। এতে কৃষি জমিগুলো উর্বরতা কমে যাওয়ায় ফসল উৎপাদনে ব্যবহার করা হচ্ছে অতিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক। তবুও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত ফলন। নিজস্ব লোক দিয়ে দেদারসে কাটা হচ্ছে এসব ফসলি জমি এবং ট্রাক্টর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইট ভাটায় এসব মাটি। এর ফলে পরিবেশ যেমন হুমকির মুখে পড়ছে তেমনি মানুষের চলাচলের সরকারি পাকা রাস্তা অদূর ভবিষ্যতে ভাঙ্গনের মুখে পড়বে বলে মনে করেন স্থানীয়রা। সরেজমিনে গিয়ে দেখতে পাওয়া যায় এসব দৃশ্য।

সুন্দরপুর ইউনিয়নের কালিনগর মৌজার (সাতাশবিঘি মাঠ), ৬নম্বর বাঁধের পাশে মেইন রোড ঘেঁষা জমি কেটে ইট ভাটায় মাটি বিক্রি করছেন জমির মালিক টনি। এতে আশপাশের জমির মালিকরা জমি নিয়ে পড়েছেন বিপাকে। এসব হীন কর্ম-কাণ্ডে পাশের জমির মালিকেরা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। স্থানীয় জমির মালিকেরা জানান, ইট ভাটায় মাটি পাচারকারী জমির মালিক,টনি আলী, প্রভাবশালী হওয়ার কারণে নাকি কেউ কিছুই করতে পারে না। এবিষয়ে সহকারী ভূমি কমিশনার রওশান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনা যদি সত্য হয় তবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য যে, হাইকোর্ট থেকে এসব ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু আদৌ তা বন্ধ হয়নি।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জে বৈধ-অবৈধ মিলিয়ে অন্তত শতাধিক ইটভাটা রয়েছে। এসব ভাটায় ইট তৈরি করতে ব্যবহার করা হচ্ছে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি। জেলা সদর,উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন খননযন্ত্র দিয়ে শতশত গাড়ি মাটি নেয়া হচ্ছে ইটভাটায়।
উক্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও মানবাধিকার কর্মী।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews