1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 31, 2026, 6:56 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজালালের নতুন এটিসি টাওয়ার: তিন মাসে আয় প্রায় ২০০ কোটি কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল মানবিক সাংবাদিকতায় রাহাত খান আঁখিকে সম্মাননা পঞ্চগড়ে জমি বিরোধে হামলা ভাঙচুর ও লুটপাটের থানায় অভিযোগ করায় এক দম্পতিকে দ্বিতীয় দফার হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা।

শিবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে চার মাসে রাজস্ব ঘাটতি ১৩৪ কোটি টাকা।

  • সময়: Tuesday, November 29, 2022
  • 478 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কমেছে ভারত থেকে পণ্য আমদানি। আর আমদানি কমায় বন্দরে কমেছে রাজস্ব আদায়। চলতি অর্থবছরের গত চার মাসে ১৩৪ কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

খবর সূত্রের, স্থলবন্দরে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে জুলাই-অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায়ে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৩৪ কোটি ৫ লাখ ৪৯ হাজার টাকা। এই সময়ে বন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৩৬ কোটি ৬০ লাখ ৫৪ হাজার ২০০ টাকা। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২০২ কোটি ৫৫ লাখ ১৫ হাজার ২০০ টাকা।

সেই হিসাবে ঘাটতি রয়েছে ১৩৪ কোটি ৫ লাখ ৩৯ হাজার টাকা। এলসি সংকটের সমাধান এবং স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিতে বিরাজমান সমস্যা সমাধান হলে রাজস্ব আদায় বাড়বে বলে দাবি আমদানি-রপ্তানিকারকদের।

শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, গত অর্থবছরের তুলনায় ২০৮ কোটি ৫৬ লাখ ৬২ হাজার টাকা বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ২০২২-২৩ অর্থবছরে এই বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০৩৭ কোটি ৪০ লাখ ৩১ হাজার টাকা।

সোনামসজিদ স্থলবন্দরে ২০২১-২০২২ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৪২ কোটি ৩১ লাখ ৮৫ হাজার টাকা বেশি রাজস্ব আদায় হয়েছিল। গত অর্থবছরে সোনামসজিদ স্থলবন্দরে ৮২৮ কোটি ৮৩ লাখ ৬৯ হাজার টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল স্থলবন্দর কাস্টমস। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছিল ৯৭১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা।

জানা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই মাসে বন্দর থেকে রাজস্ব আদায় হয়েছে ৪১ কোটি ৬১ লাখ ৪৩ হাজার টাকা। এই মাসে রাজস্ব ঘাটতি ছিল ঘাটতি ২০ কোটি ৫ লাখ ৮৩ হাজার। রাজস্ব ঘাটতির হার ৩২ দশমিক ৫ শতাংশ। আগস্ট মাসে আদায় হয়েছে ৬৫ কোটি ৮৬ লাখ ১৪ হাজার ৮০০ টাকা, ঘাটতি ছিল ২৭ কোটি ৩৩ লাখ ০৫ হাজার টাকা। রাজস্ব ঘাটতির হার ৩৭ দশমিক ৩৪ শতাংশ।

সেপ্টেম্বর মাসে আদায় হয়েছে ৪৫ কোটি ২৩ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা। ঘাটতি ছিল ৪৫ কোটি ৫২ লাখ ৫২ হাজার টাকা এবং লক্ষ্যমাত্রার ৫৫ দশমিক ২০ শতাংশই ঘাটতি ছিল এই মাসে। চলতি অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরে রাজস্ব আদায় হয় ৪৯ কোটি ৮৪ লাখ ১৯ হাজার টাকা। ঘাটতি ছিল ৪১ কোটি ১৩ লাখ ৯৯ হাজার টাকা, যা লক্ষ্যমাত্রার ৪৫ দশমিক ২০ শতাংশ।

সোনামসজিদ স্থলবন্দরের আমদানিকারক মো. এমরান আলী বলেন, গত কয়েক মাস থেকে বিভিন্ন কারণে এই বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি কমে গেছে। সেটার প্রভাব পড়ছে সরকারের রাজস্ব খাতে। বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি ঠিকভাবে হলে রাজস্ব ঘাটতিতে পড়ত না। বন্দর দিয়ে স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি শুরু হলে রাজস্ব ঘাটতি কমে আসবে।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, সোনামসজিদ স্থলবন্দর মূলত আমদানিনির্ভর বন্দর। তবে চলতি অর্থবছরে বিভিন্ন কারণে আমদানির পরিমাণ কমেছে। ভারতে তাদের অভ্যন্তরীণ নানা সমস্যাসহ নানা কারণে আমদানি কমতে পারে। চলতি মাসে গত ৪ মাসের তুলনায় অনেক বেশি পণ্য আমদানি কমেছে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা দীপংকর দত্ত বলেন, পণ্য আমদানি কমায় স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। দেশের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে রাজধানী ঢাকার দূরত্ব কম ও যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এই বন্দরে আমদানি কমেছে বলে আমাদের ধারণা। তবে অনুকূল পরিবেশ থাকলে আগামী কয়েক মাসে আমদানি বাড়লে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে জানান তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews