1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:49 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

শিবগঞ্জে কয়েলের আগুনে পুড়ে ৬টি ঘর বশীভূত।

  • সময়: Sunday, November 27, 2022
  • 438 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মশা তাড়াতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে ছয়টি ঘর ভস্মীভূত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা জামাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন, উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা জামাইপাড়া গ্রামের মৃত ফরাস উদ্দিনের ছেলে আসলাম উদ্দিন ও শুকুদ্দির ছেলে শরিফ উদ্দিন।
খবর সুত্রের, শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে চরপাঁকা জামাইপাড়া গ্রামের আসলাম উদ্দিনের গোয়ালঘরে মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে দেওয়া হয়। পরে সেখান থেকে আগুন গোয়ালঘরে থাকা খড়কুটায় লেগে আসলামসহ পাশের শরিফের বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে আসলামের তিনটি ঘর, আসবাবপত্র, ঘরে থাকা ধান পুড়ে যায়। এছাড়া আগুনে তার একটি ছাগলের মৃত্যু হয়। এছাড়া শরিফের তিনটি ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ অগ্নিকাণ্ডে আসলামের পাঁচ লাখ ও শরিফের তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। পাঁকা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পদ্মার দুর্গম চরাঞ্চল হওয়ায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস যাওয়ার কোনো সুযোগ নেই। আগুনে দুটি পরিবারের ছয়টি ঘর ভস্মীভূত হয়ে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিগগির ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews