1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 31, 2026, 9:57 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়।

বঙ্গবন্ধু আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • সময়: Thursday, November 17, 2022
  • 124 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বঙ্গবন্ধু আন্ত:জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলা দেখতে স্টেডিয়ামে ভিড় করে উৎসুক জনতা। এ ফাইনাল খেলায় ১-০ গোলে টাঙ্গাইল জেলা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিবগঞ্জ উপজেলা ফুটবল দল। বুধবার (১৬ নভেম্বর) খেলায় স্টেডিয়ামের গ্যালারিতে স্থান না পেয়ে মাটিতে বসেও খেলা দেখেছে হাজার হাজার মানুষ।
নাহিদুল নামে একজন কলেজ ছাত্র বলেন, বিকেল ৩টা থেকে খেলা শুরু হয়েছে। চলে বিকেল পাঁচটা পর্যন্ত। কিন্তু কেউ শান্তিপূর্ণভাবে খেলা দেখতে পায়নি। কারণ এত মানুষ হয়েছে যে পা ফেলারও স্থান নেই। তবে শিবগঞ্জ স্টেডিয়ামে এত মানুষের ভিড় দেখেও ভাল লাগছে। কারণ গত ১৫ বছরেও এখানে এতো মানুষ হয়নি। রাজিব নামে এক জন দর্শক বলেন, আমার বাড়ি শিবগঞ্জ বাজার থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। তবুও শুধু খেলা দেখার জন্য এসেছিলাম। কিন্তু স্টেডিয়ামের ভিতরে এতো মানুষ হয়েছে যে কেউ শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করতে পায়নি।

টুর্নামেন্টে টাঙ্গাইল জেলা, নাটোর, নওগাঁ, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, ঝিনাইদহ ও শিবগঞ্জ উপজেলা ফুটবল দল অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাও, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আমীর হোসেন মোল্লা, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খানসহ অন্যরা।

স্থানীয়রা বলছেন, খেলা উপভোগ করতে দুপুর থেকে দূর-দূরান্ত থেকে ফুটবল প্রেমীরা আসতে শুরু করে। দীর্ঘদিন পর করোনা মহামারী কাটিয়ে খেলাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews