1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 31, 2026, 9:57 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়।

চাঁপাইনবাবগঞ্জে মধুমতি এনজিওর মালিক অস্ত্র সহ গ্রেফতার।

  • সময়: Thursday, November 17, 2022
  • 188 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

চাঁপাইনবাবগঞ্জে মাসুদ রানা নামে একটি এনজিও’র পরিচালককে অবৈধ অস্ত্রসহ আটক করেছে স্থানীয় গোমস্তাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চৌডালা ব্রিজের টোলঘর এলাকা থেকে তাকে আটক করেন গোমস্তাপুর থানার এসআই শাহরিয়ার। গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত মাসুদ রানা তার অস্ত্রের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

এদিকে এনজিওটি’র পরিচালকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করে ফেরত না দেওয়ার। অভিযোগে জানা গেছে, শিবগঞ্জে এমআরএ’র কোনও অনুমতি ছাড়াই গ্রাহকের কাছ থেকে টাকা আমানত নিয়ে তা ফেরত দিতে টালবাহানা শুরু করেছে ওই এনজিওটি। ইতোমধ্যে ওই এনজিও’র কর্মীরা গ্রাহকের সাড়ে ৩ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর শাখা ব্যবস্থাপক আবু সায়েম প্রায় ৫৯ লাখ টাকা ও কর্মী শামীম রেজা ৪৩ লাখ টাকা, শ্যামপুর শাখার কর্মী নয়ন আলী ১৫ লাখ টাকা ও ছত্রাজিতপুর শাখা ব্যবস্থাপক আব্দুল খালেক ৮০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছেন।এছাড়াও আরও কয়েকজন কর্মী প্রায় দেড় কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেলও তাদের এখনও কোনও সন্ধান মেলেনি। তারপরও ওই এনজিও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।

বিনোদপুর শাখার গ্রাহক মোসাম্মাৎ শামিমা আক্তার অভিযোগ করে বলেন, তার এফডিআর এর জমাকৃত সাড়ে ৩ লাখ টাকা উত্তোলন করতে গেলে এনজিও’র শাখা ব্যবস্থাপক ইসমাইল হোসেন টাকা না দিয়ে উল্টো তার সাথে অসাদাচারণ করেন। তবে শুধু শামিমা আক্তার ই নয়, আলম আলীর ১০ লাখ টাকা, নাজমা বেগমের ১ লাখ ৫০ হাজার টাকা, সুমি বেগমের ২ লাখ ৫০ হাজারটাকা, বেনজির আহম্মেদের ৩ লাখ টাকাসহ অর্ধশতাধিক গ্রাহকের এফডিআর এর লাখ লাখ টাকা নিয়ে ফেরত দিতে টালবাহানা করছেন সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews