1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 16, 2026, 4:26 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশেনের প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজনৈতিক বা ব্যক্তিগত সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী দ্বারা প্রচার করা হচ্ছে। গলাচিপার ধনকুপ পিলার মহিউদ্দিন চমক কোটিপতি ঢাকা মহানগর দক্ষিন বিএনপির  ৯ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ত্যাগী নেতা আহাম্মদ আলী মানুষের পাশে থাকতে চায়। সাটিফিকেট ভুল সংশোধন  ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী উপহার পেল শীতকালীন শাক-সবজির বীজ

  • সময়: Thursday, November 17, 2022
  • 100 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।
চাঁপাইনবাবগঞ্জে একটি বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ১০৬ নং ঢোরবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে এসব বীজ বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সমাজসেবক জারা জাবীন মাহবুবের পক্ষ থেকে বিভিন্ন শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে লালশাক, পুঁইশাক, মিষ্টি কুমড়া, ঢেঁড়শ, পালংশাকসহ বিভিন্ন শাক-সবজির বীজ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ১০৬ নং ঢোরবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক মোসা. আসফা খানম, মোসা. মুনজিলা খাতুন, আয়েশা খাতুন, সৈয়দ মো. এনায়েতুল্লাহসহ সকল শিক্ষার্থী ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প চাঁপাই-এর স্বেচ্ছাসেবকরা।

ঢোরবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম জানান, উদ্যোগটি খুবই চমৎকার। কারন এতে শিক্ষার্থীরা শীতকালীন শাক-সবজি চাষ করতে আরও বেশি আগ্রহী হবে। এছাড়াও তাদের বসত বাড়ির আশেপাশের বিভিন্ন ফাঁকা জায়গায় এসব শাক-সবজি চাষ করে পরিবারের পুষ্টি জোগাতে সমর্থ হবে।

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প চাঁপাই-এর সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সদস্য জিলহাজ বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে সামান্য একটুও জায়গা ফাঁকা না থাকে তার নির্দেশনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জারা জাবীন মাহবুবের উদ্দ্যোগে ঢোরবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এই কর্মসূচি জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews