1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 31, 2026, 9:56 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

  • সময়: Monday, November 14, 2022
  • 138 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উচ্চ আদালতের নির্দেশনায় স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন। সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সোমবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২টি সংরক্ষিত ও ৫টি সাধারণ ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারন সদস্য পদে নির্বাচিতরা হলেন- ০১ নম্বর ওয়ার্ডে আব্দুল জলিল, ০২ নম্বর ওয়ার্ডে তারিক-উজ-জামান সুমন, ০৩ নম্বর ওয়ার্ডে কবির আহমদ খান, ০৪ নম্বর ওয়ার্ডে মোসা. হোসনে আরা, ০৫ নম্বর ওয়ার্ডে আব্দুস সালাম এবং সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচিতরা হলেন- ০১ নম্বর ওয়ার্ডে তাসলিমা খাতুন ও ০২ নম্বর ওয়ার্ডে সাবিহা শবনম কেয়া।

সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, ৫টি সাধারণ ও ২টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য ৫ জন প্রিজাইডিং, ১০ জন সহকারী প্রিজাইডিং এবং ২০ জন পোলিং কর্মকর্তা হিসেবে ভোটগ্রহণ করেন। তাদেরকে গত ১১ ও ১২ নভেম্বর কিভাবে ইভিএমে ভোটগ্রহণ করতে হয়, সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫ কেন্দ্রের জন্য ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছে।

এবার জেলার ৫টি উপজেলায় ৫টি সাধারণ ওয়ার্ডে ২০ জন এবং ২টি সংরক্ষিত আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে ১ নম্বর সাধারণ ওয়ার্ডে (সদর উপজেলা) আব্দুল জলিল বৈদ্যুতিক পাখা প্রতীকে ১২৪ ভোট, মোহা. সেলিম রেজা টিউবওয়েল প্রতীকে ০১ ভোট , মো. আবুল কালাম আজাদ তালা প্রতীকে ০১ ভোট, মো. আব্দুল হাকিম হাতি প্রতীকে ৭২ ভোট, মো. জালাল উদ্দিন উটপাখি প্রতীকে ০১ ভোট, মো. রফিকুল ইসলাম অটোরিকশা প্রতীকে ০২ ভোট ও মো. শহিদুল ইসলাম বক প্রতীকে ০৪ ভোট পেয়েছেন। ০২ নম্বর সাধারণ ওয়ার্ডে (নাচোল উপজেলা) মো. আনারুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ১৯ ভোট, মো. তারিক-উজ-জামান সুমন তালা প্রতীকে ৪৮ ভোট ও মো. রয়েল বিশ্বাস অটোরিকশা প্রতীকে ০১ ভোট পেয়েছেন। তবে এদের মধ্যে রয়েল বিশ্বাস সংবাদ সম্মেলন করে ভোট না করার সিদ্ধান্ত জানিয়েছেন। ০৩ নম্বর সাধারণ ওয়ার্ডে (গোমস্তাপুর উপজেলা) প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ জন প্রার্থী। এদের মধ্যে কবীর আহম্মেদ খান টিউবওয়েল প্রতীকে ৪৭ ভোট, মো. আশরাফুল হক অটোরিকশা প্রতীকে ২৬ ভোট, মো. মোকসেদুর রহমান হাতি প্রতীকে ৪৩ ভোট ও মো. হাবিবুর রহমান তালা প্রতীকে ০২ ভোট পেয়েছেন। ০৪ নম্বর সাধারণ ওয়ার্ডে (ভোলাহাট উপজেলা) ভোটের লড়াইয়ে নেমেছেন ৪ জন। এদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। মোসা. উম্মে নূরজাহান নিশি তালা প্রতীকে ১৬ ভোট, মোসা. হোসনে আরা হাতি প্রতীকে ২৩ ভোট, মো. কামরুল ইসলাম বৈদ্যুতিক পাখা প্রতীকে শূন্য ভোট ও মো. হারুন অর রশিদ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৬ ভোট। অন্যদিকে, ০৫ নম্বর সাধারণ ওয়ার্ডে (শিবগঞ্জ উপজেলা) মোহা. কামাল উদ্দিন হাতি প্রতীকে ৯১ ভোট ও আব্দুস সালাম তালা প্রতীকে পেয়েছেন ১১৫ ভোট।

উল্লেখ্য, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনকে আগেই বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews