শোয়েব মাহমুদ, নিজস্ব প্রতিবেদকঃ
প্রশ্নপত্র মুদ্রণ ত্রুটির কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা-১ (নতুন ও পুরোনো পাঠ্যসূচি)–এর পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রোববার বিকেলে এই পরীক্ষা হওয়ার কথা ছিল।কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বলা হয়েছে অনিবার্য কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময় জানানো হবে।
Leave a Reply