1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:55 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

কলেজ ছাত্রী বিয়ের দাবিতে বিজিবি সদস্যের বাড়িতে

  • সময়: Friday, October 28, 2022
  • 143 View

কামাল উদ্দীন রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুরে মৌগাছি ইউপি’র চুনিয়া পাড়া গ্রামের বিজিবি সদস্যের বাড়িতে সকালে বিয়ের দাবিতে অবস্থান নেন রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ছাত্রী। মেয়েটির দাবি প্রায় তিন-মাস আগে ওই বিজিবি সদস্যের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তাকে বিয়ের প্রলোভন দিয়ে প্রায়ই মেয়েটিকে নিয়ে ঘুরতে যেতেন ঐ বিজিবি সদস্য। ঐ কলেজ ছাত্রীর দাবি, উপজেলার মৌগাছি ইউনিয়নের চুনিয়া পাড়ার মুকুল এর ছেলে বিজিবি সদস্য সাগর হোসেন (২১) সঙ্গে রাজশাহী মহানগরীর তালাইমারী মতিহার জাহাজঘাটি এলাকার শহিদুল ইসলামের কলেজ পড়ুয়া মেয়ে (২০) সঙ্গে প্রায় তিনমাস আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মেয়েটিকে বিয়ে করার আশ্বাসে মেয়ের সাথে অনৈতিক সম্পর্কে জড়ান বিজিবি সদস্য সাগর। কয়েকদিন আগে সাগর তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে মেয়েটি দিশেহারা হয়ে পড়ে। সে জানতে পারে বিজিবি সদস্য সাগর ছুটিতে বাড়ি এসেছেন। এমন খবর পেয়ে ২৬ অক্টোবর বুধবার সকালে মেয়েটি বিয়ের দাবিতে সাগরের বাড়িতে উঠে পড়ে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই বিজিবি সদস্যের বাড়িতে মেয়েটিকে দেখতে ভীড় জমাতে শুরু করেন স্থানীয়রা। এসময় বাড়ি থেকে চলে যেতে কলেজপড়ুয়া মেয়েটিকে ভয়ভীতি দেখাতে থাকে সাগর, তার মা বুলবুলি ও বাবা মুকুল হোসেন। নিরুপায় হয়ে মেয়েটি গণমাধ্যম কর্মীদের কাছে সাহায্যে চাইলে মেয়েটিকে সাহায্য করতে ওই বাড়িতে যান সংবাদিকরা। সাংবাদিকরা বিজিবি সদস্য সাগরের কাছে মেয়ে টির সাথে তার সম্পর্কের কথা জানতে চাইলে প্রথমে ওই মেয়েটির সাথে তার কোন সম্পর্ক নেই বলে অস্বীকার করেন। সাংবাদিকদের একের পর এক প্রশ্নের কারণে মেয়েটির সাথে তার গভীর প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন। এসময় কলেজপড়ুয়া মেয়েটি সাংবাদিকদের বলেন সাগর আমাকে বিয়ে করবে বলে আমার সাথে একাধিকবার শারিরীক সম্পর্ক স্থাপন করেছে এখন আমাকে বিয়ে করতে চাচ্ছেনা। তাই বাধ্য হয়ে আমি তার বাড়িতে এসেছি। এসময় সাগর ও তার পরিবারের লোকজন সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন। তারা ওই বাড়িতে আসা মেয়েটি কেন সাংবাদিকদের ডাকলেন বলে তাকেও গালিগালাজ করতে থাকেন। মেয়েটি ওই পরিবারের চাপের মুখে উপস্থিত সাংবাদিকদের সেখান থেকে চলে যেতে অনুরোধ জানান। তার অনুরোধে সাংবাদিকরা ঘটনাস্থল থেকে চলে আসলে দুপুরের দিকে ওই বাড়িতে মেয়ের পরিবার থেকে মেয়ের ভাবি ও বড় বোন আসেন। তার একটু পরেই খবর পেয়ে মোহনপুর থানা পুলিশের জরুরি অফিসার এসআই দেবাশীষ নন্দী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল উপস্থিত হন। তারা পুলিশকে জানান আমরা পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা করছি। একথা শুনে পুলিশও ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে স্থানীয়রা জানান, সন্ধ্যার পরে মৌগাছি ইউপি’র সাবেক চেয়ারম্যান হোসেন আলীসহ অন্যান্যরা ঘটনাস্থলে এসে মেয়েকে ও তার পরিবারের লোকজনকে বোঝান বিজিবি সদস্য সাগর তার ব্যাটালিয়ন থেকে এখনো বিয়ের অনুমতি পায়নি। তার সাথে এখন মেয়েটির বিয়ে হলে তার ব্যাটালিয়ন জানতে পারলে বিজিবি সদস্যের চাকুরি চলে যাবে। চেয়ারম্যান এভাবে বোঝানোর ফলে মেয়ে ও তার পরিবারের লোকজন সেই বাড়ি ত্যাগ করেন। অভিযুক্ত বিজিবি সদস্য এর আগেও একটি কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে গভীর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং পরে তার সাথে প্রেমের সম্পর্ক অস্বীকার করেন। আরো জানা গেছে, এই বিজিবি সদস্য সরকারি চাকুরীর পরিচয় দিয়ে বিভিন্ন মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়ান এবং তাকে ছুড়ে ফেলে অন্য মেয়ের দিকে ছুটে যান। তার এ সকল কাজে উৎসাহ দেন তার বাবা ও মা। ছেলেটির বন্ধু মহল থেকে এ ধরণের তথ্য উঠে এসেছে। বর্তমানে আকাম কুকামের কারিগর এ বিজিবি সদস্য সাগর দিনাজপুর জেলার ফুলবাড়ি ২৯ নম্বর ব্যাটালিয়নে বিজিবি সদস্য হিসেবে কর্মরত আছেন বলে তিনি নিজেই জানান। তার কারণে এলাকাবাসীর মনে করেন চুনিয়াপাড়া গ্রামের নাম ডুবাচ্ছে সাগর। সে বিজিবি সদস্য ও সরকারি চাকুরির পরিচয় দিয়ে আর কোন মেয়ের যেন সর্বনাশ করতে না পারে সে বিষয়ে বিজিবি প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন গ্রামবাসীরা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews