1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:55 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

রানীহাটিতে নেশার টাকা না পেয়ে আত্মহত্যা

  • সময়: Thursday, October 27, 2022
  • 133 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

চাঁপাইনবাবগঞ্জে পরিবারের সদস্যদের কাছ থেকে নেশার টাকা না পেয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাদক সেবনকারী সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া মন্ডলপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে সেরাজুল ইসলাম (৪৮)।

নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, স্বাভাবিকভাবেই বুধবার রাতের খাবার খেয়ে ঘুম যায় সেরাজুল ইসলাম। পরদিন বৃহস্পতিবার সকালে দরজা খুলে দেখা যায় টিনের ঘরের চালার বাঁশের সাথে গলায় দঁড়িতে তার মরদেহ ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। জেলা হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে।

নিহতের বড় ভাই নাইমুল ইসলাম (৬৫) জানান, আমার ভাই নেশা করতো। ১০-১২ বছর আগে বিয়ে হলেও নেশার কারনে তার বউ তাকে ছেড়ে চলে যায়। সে নিয়মিত হেরোইন, ফেনসিডিল সেবন করত। এমনকি বিভিন্ন সময়ে আমাদেরকে হুমকি দিত, নেশার টাকা না দিলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র বিক্রি করে নেশা করত। কারো সাথে তার কোন বিরোধ ছিল না বলেও জানান নাইমুল ইসলাম।

তিনি আরও বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ঘরের দরজা খুলতে গিয়ে বাড়ির তীরের সাথে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে সদর থানা পুলিশকে খবর দিলে তারা গেলে মরদেহ নামানো হয়। পরে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

রানিহাটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম বলেন, পরিবারের থেকে নেশার জন্য দৈনিক ২০০ টাকা করে নিতো নিহত সেরাজুল। বিভিন্ন সময়ে টাকা না দিলে আত্মহত্যা করার হুমকি দিতো সে। এমনকি হাতে দড়ি নিয়ে ঘুরে বেড়ানোর দৃশ্যও দেখেছি আমরা। আত্মহত্যা যেন না করে এই কারনে সবসময়ই তার পরিবারের সদস্যদের বলতাম, যেন কষ্ট হলেও তার নেশার টাকা দিয়ে দেয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আলমগীর জাহান মুঠোফোনে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews