রিপন আলী রাজশাহী ব্যুরো।।
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের উদ্দ্যোগে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। দিবসটি উপলক্ষে যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারা দিনব্যাপী ব্যস্ত সময় কাটিয়েছেন।
জেলা যুবদলের সভাপতি মোঃ তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সদর উপজেলা বিএনপি’র সভাপতি তসিকুল ইসলাম (তসি)
সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব শামসুল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ,আব্দুস সালাম, সহ যুবদলের জেলা, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সহ-সম্পাদক, গোলাম কিবরিয়া শাওন বলেন, এই সরকার অনির্বাচিত আর মানবাধিকারবিরোধী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ নেতা-কর্মীদের মুক্তি, এ সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে এবং একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্র্বতীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে একটা নতুন নির্বাচন কমিশন গঠনের পর তার অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে হবে।
উপস্থিত বক্তাগণ ও সকল কর্মীরা যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে একদফা একদাবী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠভাবে নির্বাচনের দাবী জানান।
Leave a Reply