1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:46 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

  • সময়: Wednesday, October 19, 2022
  • 119 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সমাজসেবক জারা জাবীন মাহবুবের পক্ষ থেকে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে উদ্বোধনী দিনে চ্যাম্পিয়ন্স কারাতে-দো একাডেমী বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ আহমেদ, আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার ইঞ্জিনিয়ার মো। অহেদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সদস্য জিলহাজ বিশ্বাস, ০৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাকিব, ছাত্রনেতা আহসানুর বাবু, ১৫নং ওর্য়াড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু জার গিফফারীসহ চ্যাম্পিনয়স কারাতে -দো একাডেমী বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার প্রশিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণসহ অন্যান্যরা।

চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সদস্য জিলহাজ বিশ্বাস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কনিষ্ঠ ভাই শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের সদস্য জারা জাবীন মাহবুবের নির্দেশনায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি আগামী এক মাসব্যাপী চলবে। এসময়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে, শিক্ষা প্রতিষ্ঠান, পতিত জায়গায় বৃক্ষরোপন করা হবে। এছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews