1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:44 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

রাজশাহী বাঘায় আশ্রয়দাতা সহ ১০ জুয়ারি আটক।

  • সময়: Tuesday, October 18, 2022
  • 115 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউপির হরিপুর এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ১০ জন জুয়ারুকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ অক্টোবর) রাত্রি আনুমানিক দশটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হরিপুর রিন্টুর জুয়া খেলার আস্তানা থেকে তাদের আটক করে বাঘা থানা পুলিশ।

থানা সূত্রে জানাযায়, সোমবার (১৭ অক্টোবর) রাতে ওসি সাজ্জাদ হোসেন এর নির্দেশনায় এসআই সামিউল,এএসআই শাহরিয়ার, এএস আই সালজার ও এএসআই আব্দুল মালেক সহ সঙ্গীয় ফোর্স আড়ানী ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে নগদ টাকা সহ ১০ জন জুয়ারুকে আটক করা হয় । আটককৃতরা স্থানীয় নেতা রিন্টুর নেতৃত্বে দীর্ঘ দিন থেকে জুয়া খেলে আসছিল। অদ্য রাতেও তারা রিন্টুর অফিসে (জুয়ার আস্তানা) জুয়া খেলছিলো, এমন অবস্থায় বাঘা থানা পুলিশ তাদের আটক করে। আটককালে আসামীদের
হেফাজত হইতে জুয়া খেলার কাজে ব্যবহৃত ০৩ সেট প্লেইং কার্ড (তাস), নগদ সর্বমোট ৮,৮৩০/- টাকা মাত্র, ০২ টি খেজুর পাতার পাটি উদ্ধার করা হয়।

এদিকে একই রাতে এএসআই আব্দুল মালেক একই ব্যক্তির বিরুদ্ধে ০২ টি জিআর মামলায় ১টিতে ১৮ মাস এবং আরও ১টিতে ৯ মাসের সাঁজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়নাভুক্ত পলাতক আসামী জাকির হোসেন (৩০) কে পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মোতাবেক ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, জুয়াখেলা অবস্থায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে। ১৮ অক্টোবর ২০২২ ইং তারিখে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews