1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
September 2, 2026, 12:41 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। মব নিয়ন্ত্রণে এনেছে সরকার এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র। 

দ্বিতীয় বারের মতো রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন আতোয়ার, শ্রেষ্ঠ এএসআই সিরাজুল

  • সময়: Sunday, October 16, 2022
  • 81 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ সার্কেল (এসপি) অফিসার নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার রহমান এবং শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এএসআই মোঃ সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টার সময় রাজশাহী রেঞ্জের ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম-পিপিএম, শ্রেষ্ঠ সার্কেল (এসপি) অফিসার সহ শ্রেষ্ঠ ওসি, ইন্সপেক্টর (তদন্ত) এসআই ও এএসআই অফিসারদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

জনকল্যাণের মনোভাব নিয়ে কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন, অপরাধীদের আইনের আওতায় আনা, বিভিন্ন জটিল মামলা সমাধানে সফলভাবে কাজ করা, সর্বোপরি সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিষ্ঠার সাথে কাজ করার প্রতিদানস্বরূপ আতোয়ার রহমান শ্রেষ্ঠ সার্কেল অফিসার (এসপি) ও এএসআই সিরাজুল ইসলাম কে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

শ্রেষ্ঠ সার্কেল অফিসার (এসপি) আতোয়ার রহমান বলেন, ‘আমি চাকরিতে যোগদানের পর থেকে দায়িত্বপ্রাপ্ত অঞ্চলকে সন্ত্রাস ও অপরাধের কবল থেকে মুক্ত রাখতে একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছি। কিছু পাওয়ার বিনিময়ে নয়, হৃদয়ের চাওয়া নিয়ে আমার অবস্থান থেকে সর্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর ছিলাম, এখনও আছি। সে উদ্দেশ্যেই এলাকার মাদক ও সন্ত্রাস নির্মূল করতে জিরো টলারেন্স দেখাতে সচেষ্ট ছিলাম।’ তিনি বলেন, ‘আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে পুলিশ-জনতার মেলবন্ধনের বিকল্প নেই। আমাদের পুলিশ বাহিনীর সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমার একান্ত প্রয়াস। দ্বিতীয়বারের মতো উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সম্মানসূচক স্বীকৃতি এনে দিলো।

তিনি আরও বলেন, ‘আমার সব সময়ের চাওয়া, জনগণের নিরাপত্তা প্রদানের স্বার্থে সার্বক্ষণিক দায়িত্বশীল থাকা। আজকের এই স্বীকৃতি আমাকে আরও আন্তরিকভাবে কাজ করার প্রেরণা জোগাবে। নিজ নিজ অবস্থান থেকে আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি, তবেই আমরা জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি করতে পারব। আগামীর পথচলায় আমার এই অবস্থান এবং দায়িত্ব যেন অতীতের মত পালন করতে পারি, আপনাদের কাছে সেই আশীর্বাদ চাইছি।

রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন বিপিএম-পিপিএম এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি গণ, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব বিপিএম-পিপিএম (বার) সহ ৮ জেলার পুলিশ সুপার ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews